Site icon changetv.press

শৈত্যপ্রবাহ থাকবে আরও ২ দিন

রবিবার আবহাওয়া অফিস থেকে জানা যায়, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ১৫ জানুয়ারি থেকে বিরাজমান পরিস্থিতির কিছুটা উন্নতি হবে এবং তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে, পরবর্তী ৪/৫ দিন তা অব্যাহত থাকতে পারে।

আজ সকাল ৬টার রেকর্ড করা তাপমাত্রায় কুড়িগ্রামের রাজারহাটে ৯ দশমিক ৫ ডিগ্রি থাকলেও একস্টেশনে তাপমাত্রায় মৃদু শৈত্যপ্রবাহ বলা যায় না, তবে ৯টার পর রেকর্ড করা তাপমাত্রায় দেখা যায় কয়েক স্টেশনে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে। এই ক্ষেত্রে মৃদু শৈত্যপ্রবাহ বলা যায়।

এদিকে আজও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক রয়েছে। শনিবারও মতো আজও সূর্যের দেখা নাও মিলতে পারে।

(3)

Exit mobile version