Site icon changetv.press

শেষ টেস্টেও হারতে হলো বাংলাদেশকে !

দৃঢ় প্রত্যয় থাকলেই টিকে থাকা সম্ভব এই উইকেটে। কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানদের উইকেট বিলিয়ে দেওয়ার মানসিকতায় প্রতিরোধ গড়া যায়নি। উল্টো শ্রীলঙ্কার কাছে তারা দ্বিতীয় ও শেষ টেস্ট হেরেছে ২০৯ রানে।

এই হারের ফলে লঙ্কানদের কাছে ১-০ তে সিরিজও হেরেছে মুমিনুলরা। এই মাঠে প্রথম টেস্টটি ড্র হয়েছিল। ক্যান্ডিতে গতকাল থেকেই চোখ রাঙাচ্ছিলো বাংলাদেশকে। ৪৩৭ রানের অসম্ভব লক্ষ্যে খেলতে নেমে ১৭৭ রানে হারায় ৫ উইকেট। অবশ্য লঙ্কানরা যে লক্ষ্য দিয়েছিল সেটি করতে হলে টেস্টের ইতিহাসই বদলাতে হতো।

ধারাভাষ্যকাররা এর মাঝেই বলছিলেন, উইকেটের চরিত্র অতটা বিপজ্জনক নয়। তাই দৃঢ় প্রত্যয় প্রয়োজন টিকে থাকতে হলে। সেই কাজটিই সকাল থেকে করার চেষ্টা করেন মিরাজ। কিন্তু অপর প্রান্ত নড়বড়ে থাকায় কাঙ্ক্ষিত সমর্থন পাননি।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ৪৯৩/৭ ডি. (করুনারত্নে ১১৮, থিরিমান্নে ১৪০; তাসকিন ৪/১২৭) ও ১৯৪/৯ ডি. (করুনারত্নে ৬৬, তাইজুল ৫/৭২)

লক্ষ্য: ৪৩৭

বাংলাদেশ: ২৫১ (তামিম ৯২, মুমিনুল ৪৯; জয়াবিক্রমা ৬/৯২) ও ২২৭ (মুশফিক ৪০, মিরাজ ৩৯; জয়াবিক্রমা ৫/৮৬, রামেশ ৪/১০৩)

(0)

Exit mobile version