Site icon changetv.press

শৃঙ্খলা ভঙ্গকারী ও তাদের মদতদাতাদের তালিকা হচ্ছে: কাদের

ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন কেন্দ্র করে যারা সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করছেন, যারা মদত দিচ্ছেন তাদের তালিকা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, শৃঙ্খলা ভঙ্গকারী এবং তাদের মদতদাতাদের বিরুদ্ধে দলীয় প্রধানের নির্দেশে তালিকা তৈরি করা হচ্ছে। অপকর্ম করলে কেউ রেহাই পাবে না, শাস্তি তাদের পেতেই হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সোমবার সকালে তার বাসভবনে এক ব্রিফিংয়ে দলীয় নেতাদের এ হুশিয়ারি দেন।

তিনি বলেন, যারা নিজেদের মধ্যে সংঘাত-সংঘর্ষে লিপ্ত হচ্ছেন, তাদের সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী তৎপরতা থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হচ্ছে। অন্যথায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গকারী এবং তাদের মদতদাতা, উসকানিদাতা নেতা ও জনপ্রতিনিধিরাও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কঠোর সাংগঠনিক ব্যবস্থার সম্মুখীন হবেন।

তিনি বলেন, ছলেবলে কৌশলে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কেউ নির্বাচিত হলে শৃঙ্খলাবিরোধী অপকর্ম বলে গণ্য করা হবে।

আগামীকাল ২ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

(0)

Exit mobile version