Site icon changetv.press

শিক্ষা ও গবেষণায় সম্মাননা পেলেন সৈয়দ আনোয়ার হোসেন

শিক্ষা এবং গবেষণায় অনন্য অবদানের জন্য বাংলা একাডেমি সম্মাননা পেলেন প্রখ্যাত ইতিহাসবিদ, ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ এর বঙ্গবন্ধু চেয়ারের অধ্যাপক, চেঞ্জ টিভি. প্রেস এর উপদেষ্টা সম্পাদক ড. সৈয়দ আনোয়ার হোসেন।

আজ সকালে বাংলা একাডেমির ৪২তম সাধারণ সভার অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি ইমিরেটাস অধ্যাপক, ড. আনিসুজ্জামান, ড. সৈয়দ আনোয়ারের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী।

সম্মাননা পাবার পর ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেন, বাংলা একাডেমি সব সময় সৃজনশীলতার পক্ষে আছে বলে এখনও আমরা শিক্ষা-গবেষণার কাজে প্রেরণা পাই। নি:সন্দেহে এই পুরস্কার আনন্দের এবং অনেক বড় সম্মানের । আমাকে যারা এই বিশেষ সম্মানে ভূষিত করেছে ,আমি তাদের প্রতি কৃতজ্ঞ ।

(7)

Exit mobile version