Site icon changetv.press

শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রাথমিক বিদ্যালয় ছাড়া ২২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যারা করোনার দুই ডোজ নিয়েছেন তারাই ক্লাসে অংশ নিতে পারবেন। 

আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয় ছাড়া ২২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যারা করোনার দুই ডোজ নিয়েছেন তারাই ক্লাসে অংশ নিতে পারবেন।

তিনি জানান, প্রাথমিকে অনলাইনে ক্লাস চলবে।

এর আগে, বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ভার্চুয়ালি অনুষ্ঠিত কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়কে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পরামর্শ দেওয়া হয়।

করোনা পরিস্থিতিতে কঠোর বিধিনিষেধ মেনে শিক্ষাপ্রতিষ্ঠান চালু রাখার নির্দেশ দেন দীপু মনি।  বলেন, সব ক্ষেত্রে কঠোর স্বাস্থ্যবিধি  মেনে চলার বিধিবিধান থাকবে।

শিক্ষার্থীদের মধ্যে যারা টিকা নেননি তাদের টিকা নিয়ে নেওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

প্রাথমিকে ক্লাস শুরুর বিষয়ে তিনি বলেন, করোনা নিয়ন্ত্রণে গঠিত জাতীয় পরামর্শক কমিটি মনে করে ২২ তারিখের পর করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়া শুরু করবে।  পরবর্তী ১৫ দিনের মধ্যে প্রাথমিকেও ক্লাস শুরুর মতো পরিবেশ সৃষ্টি হবে।  এখনও যে অবস্থা আছে তাতে প্রাথমিকের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদানে নিয়ে আসছি না।  আমরা আরেকটু অপেক্ষা করছি।  কারণ তাদের তো টিকা দেওয়া হয়নি।  আমরা সপ্তাহ দুয়েক সর্বোচ্চ দেখব।  আমরা আশা করছি সপ্তাহ দুয়েক পর সংক্রমণ কমে আসবে এবং আমরা তাদেরকে শ্রেণিকক্ষে নিয়ে আসতে পারব।

(0)

Exit mobile version