পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভি নতুন মন্ত্রিসভার তিন মন্ত্রী ও এক প্রতিমন্ত্রীকে শপথ পড়িয়েছেন।
শুক্রবার রাষ্ট্রপতির বাসভবন আইওয়ান-ই-সদরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তাদের শপথ পড়ানো হয়। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। খবর জিও টিভির।
সেখানে শপথ নেওয়া তিন মন্ত্রী হলেন— এমএল-কিউর চৌধুরী ছালিক হোসাইন, পিএমএল-এনের জাভিদ লতিফ ও বেলুচিস্তান ন্যাশনাল পার্টি-মেঙ্গালসের (বিএনপি) আঘা হাসান বালুচ।
এ ছাড়া বেলুচিস্তান ন্যাশনাল পার্টি-মেঙ্গালসের (বিএনপি) মুহাম্মদ হাশিম নোতেযাইকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ পড়ানো হয়।
এর আগে রাষ্ট্রপতি নিজেকে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং তার মন্ত্রিসভার সদস্যদের শপথপাঠ করানোর বিষয়ে অনিচ্ছা প্রকাশ করেছিলেন। পরে আলভির পরিবর্তে সাংবিধানিক দায়িত্ব পালন করেছিলেন সিনেট চেয়ারম্যান সাদিক সানজারানি।
(0)

