Site icon changetv.press

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে বিএনপির চিকিৎসক প্রতিনিধি দল

সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনশনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বিএনপি।  রোববার সকালে বিএনপির একটি চিকিৎসক প্রতিনিধি দল শিক্ষার্থীদের দেখতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যান। তারা শিক্ষার্থীদের স্বাস্থ্যের খোঁজখবর নেন। 

প্রতিনিধি দলের প্রধান বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

ডা. রফিক যুগান্তরকে বলেন, তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল অনশনরত চিকিৎসাধীনদের দেখতে যান। তারা শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্ত্বতা পোষণ করেন।

এ সময় ডা. জাহাঙ্গীর হোসেন, ডা. আশরাফুল হাসান মানিক, ডা. সাকিব আবদুল্লাহ চৌধুরী ও ডা. মেহেদি হাসান অনিক উপস্থিত ছিলেন।

(0)

Exit mobile version