Site icon changetv.press

শারদীয় দুর্গাপূজায় কোনো ধরনের সহিংসতা হবে না: ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, শারদীয় দুর্গাপূজায় কোনো ধরনের সহিংসতা হবে না। মণ্ডপে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ২৪ ঘণ্টা কাজ করছে। বৃহস্পতিবার পুরান ঢাকার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে কমিশনার এ কথা বলেন।

কমিশনার বলেন, রাজধানীতে সম্প্রতি পুলিশের উপর পাঁচটি হামলা হয়েছিল। তার তিনটিতে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে। তারা আমাদের হেফাজতে আছে। এখন সহিংসতার আশঙ্কা নেই। প্রতিমা বিসর্জনের জন্য নির্দিষ্ট ও সময় নির্ধারণ করে দেওয়া হবে।

তিনি আরো বলেন, ঢাকা শহরে ২৩৩টি পূজা হচ্ছে। তবে তালিকায় আছে ২৩৭টি। তবে চার পারিবারিক। তবে যদি তারা চান পারিবারিক পূজাতে নিরাপত্তা দেওয়া হবে। কোনো গোষ্ঠী বা ব্যক্তি কোনো ধরনের নাশকতা করার সুযোগ পাবে না। আমরা সেভাবে নিরাপত্তা নিশ্চিত করেছি।

৩ অক্টোবর থেকে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে। ৮ সেপ্টেম্বর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গাপূজা ।

(4)

Exit mobile version