Site icon changetv.press

শান্তি আলোচনার ডাক দিলেন শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইউক্রেনের পরিস্থিতিকে “দুর্ভাবনার” বলে বর্ণনা করে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়েছেন।

শি জিনপিং মঙ্গলবার (৮ মার্চ) ফরাসী প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ও জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠক করার সময় এ কথা বলেন। খবর বিবিসির।

চীনা প্রেসিডেন্ট বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যেকার শান্তি আলোচনাকে তিন দেশেরই সমর্থন দেয়া উচিত, এবং পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় তার ওপর অগ্রাধিকার দিতে হবে।

(0)

Exit mobile version