“বিএনপির পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে, বিএনপি যেদিন ক্ষমতায় আসবে সেদিন শহীদদের তালিকা প্রণয়ন করবে। শুধু তাই নয়, শহীদদের তালিকা প্রণয়ন করে প্রত্যেকটি এলাকায় স্তম্ভের মধ্যে তাদের নাম প্রকাশ করবে।”
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে নাগরিক অধিকার ফোরামের উদ্যোগে ‘মুক্তিযুদ্ধের চেতনা ও আজকের বাংলাদেশ বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন আমীর খসরু।
তিনি বলেন, “আমরা তাদেরকে দল হিসেবে স্বাগত জানাই। একইসঙ্গে আমি আশা করি, আজকে কাউন্সিলে তারা (আওয়ামী লীগ) গণতন্ত্র কীভাবে ফিরিয়ে দেবে, বাংলাদেশের মানুষের ভোটাধিকার কীভাবে ফিরিয়ে দেবে, বাংলাদেশের মানুষের কেড়ে নেওয়া মৌলিক অধিকার কীভাবে ফিরিয়ে দেবে, তার ঘোষণা দেবে।”
খালেদা জিয়ার মুক্তি দাবি করে আমীর খসরু বলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একটা বক্তব্য এসেছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের ক্ষেত্রে ‘ম্যান্ডেলা রুলস’ প্রয়োগ করতে হবে। নেলসন ম্যান্ডেলাকে তার স্বাস্থ্য ও চিকিৎসার জন্য যেসমস্ত সুযোগ-সুবিধা দেওয়া হয়েছিল, আজকে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকেও ‘ম্যান্ডেলা রুলসের’ মাধ্যমে চিকিৎসার কথা বলা হচ্ছে।
(12)

