Site icon changetv.press

শরীরে দুই হাজার ইয়াবাসহ মাদক সম্রাট চান আটক

নাটোর থেকে দুই হাজার পিচ ইয়াবাসহ মাদক সম্রাট চানকে আটক করেছে পুলিশ।

নাটোর শহরের স্টেশন এলাকা থেকে দুই হাজার পিস ইয়াবাসহ শরীফ আলী ওরফে চানকে আটক করেছে ডিবি পুলিশ। সে রাজশাহী জেলার কাটাখালী থানাধীন টাংগইন গ্রামের বাচ্চু মণ্ডলের ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত নয় টায় নাটোর ডিবি পুলিশের ওসি সৈকত হাসান ও এস আই মিঠুন সরকার রিংকুর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স স্টেশন বাজার এলাকায় অভিযান চালিয়ে চানকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

(9)

Exit mobile version