পাবনার আটঘরিয়া টেবুনিয়া-চাটমোহর সড়কের রামচন্দ্রপুর ঢালের পাশে থেকে একটি নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ ।
আজ ভোরে ওই ঢালের পাশে একটি কুকুর শপিং ব্যাগ মুখে নিয়ে টানাটানি করলে পথচারিরা দেখতে পায় । এবং ব্যাগটি খুলে একটি নবজাতক শিশুর লাশ দেখতে পান । পরে পাবনা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতকটি উদ্ধার করে থানায় নিয়ে যায় ।
এ ব্যাপারে সদর থানার এসআই মোহামিনুল হোসেন জানান, লাশটি মর্গে পাঠানো হয়েছে ।
(18)

