Site icon changetv.press

শক্তি বাড়াতে যুক্তরাষ্ট্রকে ১০০ কোটি ডলার দিল সৌদি

আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত মার্কিন সেনা পাঠানোর জন্য তাদের মিত্র দেশ সৌদি আরব যুক্তরাষ্ট্রকে ১০০ কোটি মার্কিন ডলার পরিশোধ করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।

মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারের মাধ্যমে এ খবর দিয়েছে ফক্স নিউজ। বলা হয়, এ সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা মোতায়েন প্রসঙ্গে বলেন, ‘সৌদি আরব আমাদেরকে (আমাদের সেনার জন্য) অর্থ পরিশোধ করেছে। এছাড়াও আমাদের (যুক্তরাষ্ট্রের) সঙ্গে সৌদি আরবের সম্পর্কও খুব ভালো ও শক্ত।’

ট্রাম্প আরও বলেন, ‘আমি বলেছি, শুনুন, আপনারা খুবই ধনী দেশ। আপনারা কি আরও সৈন্য চাচ্ছেন? যদি চান তাহলে আমি আপনাদেরকে তা পাঠাবো। কিন্তু আপনাদের এর জন্য আমাদেরকে অর্থ পরিশোধ করতে হবে। তারা আমাদের অর্থ পরিশোধ করে ফেলেছে। ইতোমধ্যে আমাদের নামে ব্যাংকে ১০০ কোটি মার্কিন ডলার জমা পড়েছে।’

(109)

Exit mobile version