Site icon changetv.press

লোমহর্ষক সেই থাই গুহা খুলে দেয়া হলো

প্রায় ১৬ মাস ধরে বন্ধ সেই লোমহর্ষ থাই গুহা। যে গুহায় আটকা পড়েছিল ১২ কিশোর ফুটবলার। বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে ২০১৮ সালের ২৩ জুনের পর থেকে। যেখানে ১২ জন কিশোর ফুটবলার ও তাদের কোচ নিখোঁজ হয়েছিলেন। পরে শ্বাসরুদ্ধকর অভিযানের মধ্যে দিয়ে তাদের সবাইকে সফলভাবে উদ্ধার করার দীর্ঘ ১৬ মাস পর সেই গুহা আবারো পর্যটকদের জন্য খুলে দিলো থাইল্যান্ড সরকার।

এএফপি সূত্রে জানা যায়, প্রথমদিন প্রায় দুই হাজার পর্যটক গুহায় প্রবেশ করেন। এ জন্য ঘণ্টাব্যাপী লাইনে দাঁড়িয়ে অপেক্ষাও করেন তারা। বিগত প্রায় ১৬ মাসে ১০ লাখেরও বেশি পর্যটক গুহাটিতে বেড়াতে আসেন।

(12)

Exit mobile version