Site icon changetv.press

লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিরা ফিরছে আজ

লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে যারা দেশে ফিরতে আগ্রহী তাদের জন্য মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। লিবিয়া থেকে ফিরতে আগ্রহীদের জন্য এটি তৃতীয় ফ্লাইট।

লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। তারা জানিয়েছে, মঙ্গলবার ত্রিপলির মেতিগা বিমানবন্দর থেকে সরাসরি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) একটি চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে সংশ্লিষ্ট প্রবাসীদের দেশে ফেরত যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দূতাবাসে আইওএমের প্রতিনিধির কাছে লাগেজ জমা করা প্রবাসীদের ফ্লাইট ধরার বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে।

মঙ্গলবার দূতাবাস প্রাঙ্গণে চেক-ইন সম্পন্ন করার জন্য প্রবাসীদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। সেখান থেকে চেক-ইন করা প্রবাসীদের নিয়ে বাস সকাল সাড়ে ৯টার সময় ত্রিপলির মেতিগা বিমানবন্দরের উদ্দেশে রওনা হবে।

করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে সবাইকে মাস্ক এবং গ্লাভস পরিধান করার জন্য বিশেষ অনুরোধ করা হয়েছে।

(0)

Exit mobile version