Site icon changetv.press

লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা শনাক্ত

দেশে লাফিয়ে বাড়ছে করোনা শনাক্ত। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ২ হাজার ১০১ জনের করোনা শনাক্ত হয়।  স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়। এই সময়ে ১ হাজার ৬৮০ জনের করোনা শনাক্ত হয়।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গতকাল সকাল থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৮২০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ২০ শতাংশ।

এ নিয়ে দেশে এই পর্যন্ত ১৯ লাখ ৬৭ হাজার ২৭৪ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৪২ জন।

(0)

Exit mobile version