Site icon changetv.press

লাদাখে ভারতীয় যুদ্ধবিমান; বাড়ানো হচ্ছে সেনা সংখ্যা

একদিকে যখন সীমান্তের ওপারে থাকা মলডোয় চীনের পিপলস লিবারেশন আর্মির ক্যাম্পের সংখ্যা বাড়ছে। অন্যদিকে তখন চীনা বাহিনীর ওপর নজরদারি চালানোর জন্য লাদাখ সীমান্তে বাড়ানো হচ্ছে ভারতীয় সেনা সদস্যদের সংখ্যা।

রবিবার সকাল থেকেই ভারতীয় বিমান বাহিনীর বিমানগুলোকে কয়েক ঘণ্টা পর পর লাদাখের দিকে উড়তে দেখা যাচ্ছে। সীমান্তে চীনের সেনাদের বিরুদ্ধে যারা কর্তব্যরত রয়েছেন তাদের কাছে বিভিন্ন জিনিস সরবরাহ করা হচ্ছে। ভারতের বিভিন্ন জায়গা থেকে সেনা সদস্যদের লাদাখে পৌঁছে দেওয়া হচ্ছে বলেও খবর পাওয়া গেছে।

আরও জানা গেছে, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় থাকা প্যাংগং সো এলাকার উত্তর ও দক্ষিণ অংশে প্রচুর সংখ্যক ভারতীয় সেনা মোতায়েন করা হয়েছে। তারা ওই দুই প্রান্তের বিভিন্ন জায়গা থেকে মলডোয় বাড়তে থাকা চীনা বাহিনীর ক্যাম্পগুলোর ওপর লক্ষ্য রাখছেন। বারবার নজরদারি চালানো হচ্ছে আকাশপথেও।

(0)

Exit mobile version