Site icon changetv.press

লাগামহীন পেঁয়াজের দাম, হয়েছে অভিযান

পাইকারিতে পেঁয়াজের দাম আবারও বেড়ে যাওয়ার কারণ খুঁজতে চট্রগ্রাম খাতুনগঞ্জে অভিযান চালালো জেলা প্রশাসন।

মঙ্গলবার জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের নেতৃত্বে দুপুর থেকে এ অভিযান শুরু হয়। এসময় খাতুনগঞ্জের মেসার্স আজমির ভাণ্ডার এবং শাহ আমানত ট্রেডার্সকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।আজমির ভাণ্ডারে ৪২ টাকা দরে কেনা মিয়ানমারের পেঁয়াজ ৭০ কেজি টাকা দরে এবং শাহ আমানত ট্রের্ডাসে ৬৫ টাকা কেজি দরে বিক্রির প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বলেন, অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। “পাশাপাশি তাদের সর্তক করা হয়েছে যদি আবার এরকম ঘটনার প্রমাণ মেলে তাহলে প্রতিষ্ঠান সিলগালা করে পেঁয়াজ বাজেয়াপ্ত করা হবে।”

গত ১ অক্টোবর খাতুনগঞ্জে অভিযানের সময় পেঁয়াজের দাম স্বাভাবিক রাখার অঙ্গীকার করেছিলেন খাতুনগঞ্জের আড়তদাররা। এরপর পাইকারি ও খুচরায় পেঁয়াজের দাম কিছুটা কমলেও চলতি সপ্তাহে আবার বাড়তে শুরু করে। এ নিয়ে বিভিন্ন মহলে আলোচনার পর মঙ্গলবার আবার অভিযান চালালো জেলা প্রশাসন।

(2)

Exit mobile version