Site icon changetv.press

লকডাউনে ফাঁকা রাস্তায় ঘুমিয়ে পড়েছে সিংহের দল

সিংহ সাধারণত ঝোপ ঝাড়ে বিশ্রাম নেয়। তবে ওরা এখন অনেক স্মার্ট হয়েছে এবং আমরা না থাকায় তারা এখন স্বাধীনতা ভোগ করছে। ন্যাশনাল পার্কের মিডিয়া কর্মকর্তা আইজাক ফালা বিবিসিকে এমন কথাই জানান।

করোনা ভাইরাসের কারণে বিশ্বের অধিকাংশ দেশে এখন চলছে লকডাউন। তাই রাস্তাঘাট, পর্যটন কেন্দ্র সবই এখন প্রায় ফাঁকা। দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কও পর্যটক বা দর্শনার্থী শূন্য। মানুষ জনের দেখা না পেয়ে তাই পার্কের কয়েকটি সিংহকে সড়কেই ঘুমাতে দেখা গেছে।

বৃহস্পতিবার পার্কের রেঞ্জার রিচার্ড সোরি এই ছবিটি তুলেছেন। এতে অন্তত ৮টি সিংহকে পার্কের বাইরে একটি বিশ্রামাগারের কাছে সড়কের ওপর ঘুমাতে দেখা গেছে। ছবিটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

(41)

Exit mobile version