Site icon changetv.press

রেনু হত্যা মামলার প্রতিবেদন ২২ জানুয়ারি

ছেলেধরা সন্দেহে তাসলিমা বেগম রেনুকে গণপিটুনিতে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২২ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

আজ নারকীয় সে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। মামলার তদন্তকারী কর্মকর্তা তা দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন। বাড্ডা থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, রাজধানীর উত্তর বাড্ডায় গত ২০ জুলাই সকালে ছেলেধরা সন্দেহে তাসলিমা বেগম রেনুকে পিটিয়ে আহত করে বিক্ষুব্ধ জনতা। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

(8)

Exit mobile version