Site icon changetv.press

রেনু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

রাজধানীর বাড্ডায় গণপিটুনিতে নিহত তাসলিমা বেগম রেনুর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন রায়পুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, ভাইস চেয়ারম্যান মারুফ বিন জাকারিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম ও প্রেসক্লাব সভাপতি শংকর মজুমদার প্রমুখ।

উল্লেখ্য, গত শনিবার সকালে উত্তর-পূর্ব বাড্ডার বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছেলেধরা সন্দেহে তাসলিমা বেগম রেনুকে পিটিয়ে হত্যা করা হয়। স্কুলটিতে নিজের চার বছরের মেয়ের ভর্তি করানোর জন্য তথ্য সংগ্রহ করতে গিয়েছিলেন তিনি।

রবিবার রাতে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর সোনাপুর গ্রামের পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে রেনুকে দাফন করা হয়।

(5)

Exit mobile version