Site icon changetv.press

রাস্তায় দায়িত্বরত পুলিশ সদস্যদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশে প্রাণঘাতী করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। করোনা’র প্রাদুর্ভাবের মধ্যে আবার কারো কারো ঘরে নেই খাবার। রাস্তায় অসহায় মানুষের সংখ্যাও বাড়ছে। এ কারণে প্রশাসনও অনেকটা হিমশিম খাচ্ছে অসহায় মানুষদের ঘরে ফেরাতে।

বিশেষ করে, পুলিশ প্রশাসন অনেক পরিশ্রম করছেন সাধারণ মানুষের কল্যাণে, অনেক সময় পুলিশ সদস্যরাও না খেয়ে করোন’র কঠিন এই পরিস্থিতির মধ্যে দায়িত্ব পালন করে যাচ্ছেন ।

বিভিন্ন সংগঠন দেশের এই ক্রান্তিলগ্নে অসহায়,গরীব মানুষের পাশে যথাসাধ্য পাশে দাঁড়াচ্ছেন। আজ রাজধানীর মোহাম্মদপুর-আদাবর’র রাস্তায় ডিউটিরত পুলিশ সদস্যদের দুপুরের খাবারের দায়িত্ব নিয়েছেন ‘ইএস গ্রুপ বিডি’র চেয়ারম্যান সমাজসেবক মো.ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ।

চেঞ্জ টিভি’কে তিনি জানান,আমার কাছে মনে হলো এই মুহূর্তে পুলিশ সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন । তাই তাদের জন্য কিছু করার চেষ্টা করছি। তাছাড়া পুলিশ সদস্যরাও অনুপ্রেরণা পাবেন। আর এই সময়ে প্রত্যেকেরই উচিৎ যার যার যায়গা থেকে অসহায়দের সহযোগিতা করা।

উল্লেখ্য, দেশে নতুন করে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন আরও ১০ জন। এ নিয়ে করোনা শনাক্ত হয়ে দেশে মারা গেছেন মোট ৬০ জন। দেশে মোট আক্রান্ত হয়েছে ১৫৭২ জন ।

(98)

Exit mobile version