অনুরূপ আইচ বাংলাদেশের সুপরিচিত ও সুপ্রতিষ্ঠিত গীতিকবি । এবার রমজানে তিনি বেশ কিছু ইসলামী গান তৈরীর উদ্যোগ নিয়েছেন। পর্যায়ক্রমে সেই গানগুলো গাইছেন বিভিন্ন পর্যায়ের শিল্পীরা । এর ধারাবাহিকতায় কণ্ঠশিল্পী আব্দুর রাজ্জাক গাইলেন অনুরূপ আইচের কথায় রাসূল (সা.) কে নিয়ে ‘আইডল’ শিরোনামের গান ।
কণ্ঠশিল্পী হিসেবে আব্দুর রাজ্জাক বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেলে লাইভ শো করে থাকেন। সে হিসেবে তার একটা পরিচিতি রয়েছে। এবার তিনি ইসলামী গান নিয়ে হাজির হলেন।
‘আইচ সং’ থেকে রমজান উপলক্ষে এই গান প্রকাশ পেয়েছে। অনুরূপ আইচের লেখা এই গানের শিরোনাম ‘আইডল’। মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)কে শ্রদ্ধা জানিয়ে করা এই গানের সুর করেছেন শিল্পী নিজেই।
এ প্রসঙ্গে আব্দুর রাজ্জাক বলেন, আমার এই ইসলামী গান করার পেছনে সমস্ত পরিকল্পনা অনুরূপ আইচের। তার উৎসাহে আমি এত সুন্দর গান গাইলাম। এই গানে বেশ সাড়া পাচ্ছি। আমার পরিচিত অনেকেই বলেছেন, অনেকদিন পরে তারা ভিন্ন আঙ্গিকের একটি ইসলামী গান শুনলেন।
আইডল গানের লিংকঃ https://www.youtube.com/watch?v=h8F9mr5xOxs
(43)

