Site icon changetv.press

রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন দেশে ফিরে আসছেন

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন আগামী ২২ নভেম্বর ঢাকার উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করবেন।

বর্তমান পররাষ্ট্র মন্ত্রী ড. আব্দুল মোমেনের স্থলাভিশিক্ত হয়েছিলেন মাসুদ বিন মোমেন। মাসুদ বিন মোমেন জাতিসংঘে বাংলাদেশের পক্ষে একজন সফল কূটনৈতিক হিসাবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশর পররাষ্ট্র মন্ত্রনালয়ে সচিব হিসাবে যোগদান করবেন বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে।

এদিকে নতুন রাষ্ট্রদূত হিসাবে যোগদানের কথা রয়েছে রাবার ফাতেমা’র। ইতিমধ্যেই তিনি জাপানের রাষ্ট্রদূতের দায়িত্ব বুঝিয়ে দিয়ে ঢাকায় অবস্থান করছেন। এ মাসের শেষ দিকে জাতিসংঘের স্থায়ী মিশনে রাবার ফাতেমার যোগদানের সম্ভাবনা রয়েছে।
রাবার ফাতেমার আগে জাপানের রাষ্ট্রদূত হিসাবে মাসুদ বিন মোমেন দায়িত্ব পালন করেছেন।

(29)

Exit mobile version