Site icon changetv.press

রাব্বানীর উপর চরম ক্ষুব্ধ ভিপি নুর

ভর্তি জালিয়াতি করে ডাকসু’র নির্বাচনে অংশগ্রহণ, এরপর বিজয়ী হওয়া এবং জিএস গোলাম রাব্বানী নৈতিকতা হারানোর পরও কেন ডাকসু’তে  আছেন তা নিয়ে চরম ক্ষুব্ধ ভিপি নুরুল হক নুর।

আজ ডাকসু’তে এক সংবাদ সম্মেলেন ভিপি নুর গোলাম রাব্বানীকে  উদ্দেশ্য করে বলেন, আপনি দুর্নীতির দায়ে ছাত্রলীগ থেকে বাদ পড়েছেন, তাহলে  এখনো কোন্ নৈতিকতায় ডাকসু’র জিএস পদে আসীন আছেন ?

ভিপি নুর আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় কিভাবে ভর্তি না হয়েই ডাকসু’র নির্বাচনে অংশগ্রহণ করে তা বিস্ময়কর ব্যাপার, এটা মারাত্মক অনিয়ম, অবশ্যই দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে ইতোমধ্যে ডাকসু’র সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখতারুজ্জামানকে অবহিত করা হয়েছে বলেও জানান ভিপি নুর।

অবৈধভাবে ভর্তির সুযোগ পাওয়া ৩৪ জনের মধ্যে ডাকসুর কেন্দ্রীয় সংসদের সম্পাদক ও সদস্য পদে নির্বাচনে আটজন অংশ নেন, বিজয়ী হন সাতজন। এ ছাড়া দুটি হল সংসদের ভিপি পদে অংশ নেন দু’জন। উপাচার্য ও ডিনের চিরকুটের মাধ্যমে পরীক্ষা ছাড়াই ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের মাস্টার অব ট্যাক্স অ্যান্ড ম্যানেজমেন্ট প্রোগ্রামে ভর্তি হয়েছিলেন তারা।

(23)

Exit mobile version