Site icon changetv.press

রাতে মুখোমুখি হচ্ছে ব্রাজিল – আর্জেন্টিনা

বাংলাদেশ সময় রাত ৮ টায় ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হতে যাচ্ছে সৌদি আরবের কিং সৌদ বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে ৷ উত্তেজনা আর রোমাঞ্চের মধ্য দিয়ে মুখোমুখি লড়াইয়ে কেউ কাউকে ছেড়ে কথা বলেন না দুদলের খেলোয়াড়রা ।

ফুটবল খেলার দুই শক্তি ব্রাজিল-আর্জেন্টিনা মানেই সারা বিশ্বের চোখ সেখানেই। আজকের ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিইআইএন স্পোর্টস, টিওয়াইসি স্পোর্টস, স্পোর টিভি এবং এফইউবিওটিভি। ফুটবলের অন্যতম দুই চিরপ্রতিদ্বন্দ্বী নিজেদের মধ্যকার ১১২তম ম্যাচে মাঠে নামছে। এটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ হলেও ইতিমধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে। পুরো ফুটবলবিশ্ব আরও একটি সুপার ক্লাসিকোর সাক্ষী হতে অধীর আগ্রহে বসে আছে।

(12)

Exit mobile version