গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার সাংবিধানিক বাধ্যবাধকতায় করোনাকালে নির্বাচন করছে কমিশন। তাই করোনার সময়ে স্বাস্থ্যবিধি মেনে আগামী ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
দেশে কোনোদিনও রাতে কোনো ভোট হয়নি’ বলে জানিয়ে তিনি বলেন ‘আগামী ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ আসনের উপনির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী সব ব্যবস্থা নেবে কমিশন। ভোটের দিন সকালে ভোটকেন্দ্রে পৌঁছে যাবে ব্যালট পেপার।
সে সময় নির্বাচনে অংশগ্রহণকারীদের নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং দায়িত্বশীল আচরণের আহ্বান জানান কে এম নুরুল হুদা।
(0)

