Site icon changetv.press

রাজবাড়ীতে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রাজবাড়ীর কালুখালী উপজেলার সোনাপুর মোড় এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে মিনি ট্রাকের ধাক্কায় একটি মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনায় নিহত হয়েছেন- কুষ্টিয়া দৌলতপুর থানার মথুরাপুর গ্রামের আবু ফরহাদের ছেলে আব্দুল্লাহ আবু সাঈদ (২২) ও একই উপজেলার হামিদুলের ছেলে শিমুল (২৫)।

পাংশা হাইওয়ে থানা পুলিশ ও পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সোনাপুর মোড় এলাকায় কুষ্টিয়াগামী একটি মিনি ট্রাক রাজবাড়ীমুখী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে মোটরসাইকেলের এক আরোহী মারা যান। আহত অবস্থায় আরেক জনকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ। তবে চালক বা অন্য কাউকে আটক করতে পারেনি।

(0)

Exit mobile version