Site icon changetv.press

রাজধানীর বাজারেও পেঁয়াজ’র কেজি ২০০ টাকা

রাজধানীর মহাখালী কাঁচা বাজারেও পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে  ২০০ টাকায় । বৃহস্পতিবার সকালে  সেখান থেকে ২০০ টাকায় পেঁয়াজ কিনেন  মহাখালী ডিওএইচএস এর বাসিন্দা এরশাদ হুসাইন । তিনি চেঞ্জ টিভির সাথে আলাপকালে তিনি এ কথা জানান |

এদিকে, ঢাকার বাইরে ভোলার  লালমোহনে পেঁয়াজের কেজি ২০০ টাকায় বিক্রি হচ্ছে। বৃহস্পতিবার লালমোহন বাজার ঘুরে এ দরে পেঁয়াজ বিক্রি হতে দেখা গেছে। এতে ক্রেতাসাধারণ দিশেহারা হয়ে পড়েছেন।

বৃহস্পতিবার সকালে পেঁয়াজ কিনতে যান অপু হাসান। এ সময় পেঁয়াজের দাম শুনে অট্টহাসি হেসে তিনি বলেন, লালমোহনের উত্তরবাজার, মধ্যবাজারসহ প্রায় সব দোকানে প্রতি কেজি পেঁয়াজ ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

দোকানদাররা চোখ বন্ধ করে ২০০ টাকা কেজি হাঁকাচ্ছেন । এক টাকাও কম নেই। পেঁয়াজ কিনতে গিয়ে বাকবিতণ্ডা করেও কোনো লাভ হচ্ছে না।

ব্যবসায়ী সুভাস চন্দ্র বলছেন, বাজারে দেশি পেঁয়াজের সংকট আর আমদানি করা ভারতীয় পেঁয়াজ বাজারে না আসায় দাম বেড়েই চলেছে।

(43)

Exit mobile version