Site icon changetv.press

রাজধানীর বাংলামোটরে ইসলামী ব্যাংকের ৩৪৮ তম শাখার উদ্বোধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ৩৪৮ তম শাখার উদ্বোধন হয়েছে। সোমবার দুপুরে রাজধানীর বাংলামোটরের পদ্মা লাইফ টাওয়ারে ইসলামী ব্যাংকের এই শাখাটির শুভ উদ্বোধন হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম প্রধান।
তিনি বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ শুধু নয় আন্তর্জাতিক অঙ্গনেও খ্যাতি অর্জন করেছে। আর বাংলাদেশে এই ব্যাংকের অবস্থান আজ সবার উপরে। ইসলামী ব্যাংকের কার্যক্রম ও এর প্রতি সারাদেশের মানুষদের বিশ্বাস অনেক বেশী। তিনি আরও বলেন, এই ব্যাংক এমন আস্থা অর্জন করেছে যে, মানুষ শুধু এখানে অর্থ জমা রাখেনা, তারা তাদের ভালোবাসা জমা রেখে যায়।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহম্মদ মুনিরুল মওলা, পদ্মা ইসলামী লাইফ ইন্সুইরেন্সের ম্যানেজিং ডাইরেক্টর হুমায়ুন বখতিয়ার ছাড়াও স্থানীয় ব্যবসায়ী,পেশাজীবী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া।

(10)

Exit mobile version