Site icon changetv.press

রাজধানীর পল্টনে জামান টাওয়ারে আগুন

রাজধানীর পল্টনে বহুতল জামান টাওয়ারে লেগে যাওয়া আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। শনিবার (৩০ এপ্রিল) পৌনে ১১টার দিকে ভবনটির ১১ তলায় আগুন লাগে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের অপারেটর ইলিয়াস বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পল্টনের কালভার্ট রোডের জামান টাওয়ারের ১২ তলায় ময়লার স্তুপে আগুন লাগে। তবে ভবনে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা হয়েছে।

এদিকে, আগুন লাগার পর কালভার্ট সড়কটি বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন প্রত্যক্ষদর্শীরা। বেলা ১২টা ১০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপন করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

(0)

Exit mobile version