Site icon changetv.press

রাজধানীতে ১৮টি ফ্ল্যাট হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন

রাজধানী বাড্ডায় নির্মিত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধা ৭ টায় আইবিডিএল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান কুইন্স হাউজিং লিমিটেড এর প্রকল্প ‘করিম টাওয়ার’ এর ফ্ল্যাট হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানটি মধ্য বাড্ডা, গুলশান আদর্শ নগরে (রোড ৪, বাড়ি ৩৬৩) অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে আবাসন খাতের খ্যাতিমান প্রতিষ্ঠানটির ১৮ টি ফ্ল্যাটের চাবি গ্রাহকদেরকে হস্তান্তর করেছেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ আলী। উক্ত ফ্ল্যাট হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভারতের ফুরফুরা শরীফের পীর সাহেব, হযরত মাওলানা আব্দুল্লাহেল মারুফ সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, আইবিডিএলের চেয়ারম্যান জহুরা আক্তার খানম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, নোয়াখালী ইউএনও, বাড্ডা থানার অসি, স্থানীয় কাউন্সিলর, ফ্ল্যাটের ক্রেতা, প্রকল্প জমির মালিক, পরিচালকবৃন্দসহ উর্ধতন কর্মকর্তা ও বিভিন্ন স্তরের সুধীজন। অনুষ্ঠান শেষে দোয়া ও ভোজের ব্যবস্থা করেন প্রকল্পের আয়োজকরা।

আয়োজক ও প্রকল্প পরিচালকরা জানান ,আমরা গ্রাহকদের মাঝে স্বচ্ছতা আনার জন্য হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করেছি । আশা করছি গ্রাহকদের চাহিদা আমরা পূরণ করতে পেরেছি । গ্রাহকরাও তাদের ফ্ল্যাট হস্তান্তর প্রক্রিয়ায় সন্তুষ্ট প্রকাশ করেছেন ।

(46)

Exit mobile version