Site icon changetv.press

রাজধানীতে রিক্সা চালকদের অবরোধ চলছে

রাজধানীর বিভিন্ন সড়কে রিকশা চলাচল বন্ধের প্রতিবাদে আজও কয়েকটি সড়ক অবরোধ করেছে রিকশা চালকরা।

মঙ্গলবার (৯ জুলাই) সকালে রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় রাস্তায় নেমে আসে কয়েক’শ রিক্সা চালক। তারা রাস্তা অবরোধ করে রিক্সা বন্ধের প্রতিবাদে শ্লোগান দিতে থাকে।

এতে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। অফিসে বের হয়ে গাড়ি না পেয়ে পায়ে হেটেই গন্তব্যে রওয়ান দেন অনেকেই। রামপুরা-বাড্ডা রাস্তাতেও অবরোধ করে রাখে রিক্সা চালকরা। এতে আশে পাশের সড়কগুলোতে সৃষ্টি হয় তীব্র যানজট।

(7)

Exit mobile version