Site icon changetv.press

রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

পশ্চিমা লঘুচাপের সঙ্গে দক্ষিণা বাতাসের সংমিশ্রণে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা রয়েছে। এরইমধ্যে রাজধানীর কিছু এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, সিলেট ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায়, চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, পশ্চিমা লঘুচাপের সঙ্গে দক্ষিণা বাতাসের সংমিশ্রণে আকাশে মেঘ জমছে। মঙ্গল ও বুধবার বৃষ্টি হতে পারে। এই সময়ে বৃষ্টি হলে তাপমাত্রা সামান্য কমতে পারে।

২৭ ফেব্রুয়ারি থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। তখন ফের তাপমাত্রা বাড়বে বলে জানান বজলুর রশিদ।

(14)

Exit mobile version