Site icon changetv.press

রংপুরে গৃহবধূর লাশ উদ্ধার

রংপুর নগরীর বাবুপাড়ায় গত তিন দিন আগে নিখোঁজ হওয়া রেশমা বেগম রেশমি (২৬) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে গৃহবধূর বাড়ির পাশের ডোবা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মৃতের স্বামী আব্দুল খালেক জুম্মান ও বড় ভাই বান্ঠাসহ মোট তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

রসিক ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হারুনর রশিদ জানান, রেশমির বাবার বাড়ি দিনাজপুরে । গত ৫/৬ বছর আগে রংপুর নগরীর বাবুপাড়া এলাকার মৃত আঃ কাবেল মিয়ার পুত্র মোঃ আঃ খালেক জুম্মানের সাথে বিয়ে হয়। রেশমি দুই সন্তানের মা। নিখোঁজের পর তার স্বামী জুম্মান কোতোয়ালি থানায় একটি জিডিও করেছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রশিদ জানান, প্রাথমিক ধারণা হিসেবে এটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে, তবে আমরা এটাকে আরো নিবিড়ভাবে তদন্ত করে দেখছি, এছাড়া পোস্টমর্টেম রিপোর্ট এলে বাকিটা বোঝা যাবে।

(22)

Exit mobile version