Site icon changetv.press

যৌন হয়রানির দায়ে জাবি শিক্ষককে অপসারণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক সানওয়ার সিরাজকে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে স্থায়ীভাবে অপসারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১৭ ফেব্রয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ এ তথ্য জানান। সানওয়ার সিরাজ বিশ্ববিদ্যালয় থেকে আর কোনো ধরনের সুযোগ-সুবিধা পাবেন না বলেও জানান তিনি।

২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর সানওয়ার সিরাজের বিরুদ্ধে সরকার ও রাজনীতি বিভাগের ৪৩তম ব্যাচের এক ছাত্রী বিভাগের সভাপতি বরাবর যৌন হয়রানির লিখিত অভিযোগ দেন। তদন্তের জন্য ২৫ সেপ্টেম্বর অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেলে পাঠান বিভাগীয় সভাপতি।

অভিযোগ আমলে নিয়ে বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেল তদন্ত কাজ শুরু করে। এছাড়া তদন্ত চলাকালে সানওয়ার সিরাজকে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কাজ থেকে সাময়িকভাবে বিরত রাখার সুপারিশ করে যৌন নিপীড়নবিরোধী সেল।

(0)

Exit mobile version