Site icon changetv.press

যুব বিশ্বকাপে নিউজিল্যান্ডকে আটকে রেখেছে বাংলাদেশ

যুব বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডকে অল্পতেই আটকে রেখেছে বাংলাদেশের বোলাররা। পচেফস্ট্রুমে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২১১ রান তোলে কিউইরা।

স্কোর: নিউজিল্যান্ড ২১১/৮ (৫০)

পচেফস্ট্রুমে টস জিতে আগে ফিল্ডিংয়ে নেমে দারুণ সূচনা এনে দেন অফ স্পিনার শামিম হোসেন। ওপেনার রেস মারিউকে ১ রানে ফেরান তিনি।

এরপর ১৮ রানে আরেক ওপেনার ওলে হোয়াইটকে ফেরান রাকিবুল হাসান। দ্বিতীয় উইকেটে নামা ফারগুস লেলম্যানকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন শামিম। ২৫তম ওভারে জেসি টাসকফকে তুলে নিয়ে নিউজিল্যান্ডকে চাপে ফেলেন হাসান মুরাদ।

এরপর অন্য কেউ দাঁড়াতে না পারলেও উলার গ্রিনালের অপরাজিত ৭৫ রানে ভর করে শেষ পর্যন্ত ২১১ রান তুলতে সক্ষম হয় কিউইরা।

বাংলাদেশের হয়ে তিনটি উইকেট তুলে নিয়েছেন শরিফুল ইসলাম। দুটি করে উইকেট ঝুলিতে পুরেছেন শামিম হাসান এবং হোসেন মুরাদ।

(6)

Exit mobile version