Site icon changetv.press

যুগান্তকারী আবিস্কার; ৫ সেকেন্ডেই করোনা পরীক্ষার ফলাফল

সারাবিশ্বের মতো ইরানেও প্রতিদিন লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইতালি ও চীনের পরেই ইরানে সবচেয়ে ভয়াবহ এখন করোনা ভাইরাস। প্রাণঘাতী এ ভাইরাস মোকাবিলায় ইরান সরকার এবং ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রতিনিয়ত প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছে।

এরই মধ্যে ইরানের ইসলামিক রেভোলিউশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার বুধবার এক অনুষ্ঠানে একটি নতুন করোনা পরীক্ষা মেশিন উন্মোচন করেছেন। এই ডিভাইসে পাঁচ সেকেন্ডের মধ্যে শনাক্ত করা যাবে করোনা ভাইরাস।

মেজর জেনারেল হোসেইন সালামি বলেছিলেন, এই অর্জনটি যুগান্তকারী। এটি বাসিজ (ইরানের স্বেচ্ছাসেবক দল) উদ্ভাবন করেছে। তিনি বলেন, যন্ত্রটিতে এক ধরনের চৌম্বকীয় ক্ষেত্র তৈরি করা। এটি একশ মিটার ব্যাসার্ধের মধ্যে করোনায় আক্রান্ত স্থানগুলো দেখিয়ে দেবে। করোনা রোগীদের জন্য রক্তের পরীক্ষা করার প্রয়োজন হবে না। এটি একটি নির্দিষ্ট দূরবর্তী অবস্থান থেকে কাজ করে।

জেনারেল হোসেইন সালামি বলেছেন, ডিভাইসটি বিভিন্ন হাসপাতালে পরীক্ষা করা হয়েছে। এটি ৮০ শতাংশ কার্যকার বলে প্রমাণিত হয়েছে। মহামারি করোনা ভাইরাস শনাক্তকরণ এবং ভয়াবহ এ ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকানোর লক্ষেই এই যুগান্তকরী উদ্ভাবন।

(134)

Exit mobile version