Site icon changetv.press

যুক্তরাষ্ট্রে ৮ জনকে হত্যা; বন্দুকধারীর আত্মহত্যা !

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিস অঙ্গরাজ্যে কুরিয়ার সেবাদাতা প্রতিষ্ঠান ফেডএক্সের কার্যালয়ে বন্দুকধারীর গুলিতে অন্তত ৮ জন নিহত হয়েছেন। চলতি বছর ৪ মাসে বন্দুক হামলায় প্রাণ গেছে ১৮৭ জনের।

জেরেমিয়া মিলার নামে ফেড-এক্সের এক কর্মী বার্তা সংস্থা এএফপি’কে বলেন, আমি এক ব্যক্তিকে এক ধরনের সাব-মেশিনগানসহ দেখেছি। সে উপর্যুপরি গুলি চালাচ্ছিল। ভয়ে আমি সঙ্গে সঙ্গে শুয়ে পড়ি।

এক বিবৃতিতে ফেড-এক্স কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বন্দুকহামলার বিষয়ে অবগত এবং তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহায়তা করছে। সংস্থাটি বলেছে, নিরাপত্তাই আমাদের প্রথম অগ্রাধিকার। ভুক্তভোগী সকলের জন্য আমাদের চিন্তা রয়েছে।

(0)

Exit mobile version