Site icon changetv.press

যারা দেশের উন্নয়ন চায় না তারাই গুজবের মূল হোতা : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পদ্মা সেতু যারা চায়নি এবং যারা দেশের উন্নয়ন চায় না তারাই ছেলেধরা গুজবের মূল হোতা। বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যারা ছেলেধরা গুজবের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করছে। ইতিমধ্যে আইন-শৃংখলা বাহিনী ৪৪ জনকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছে।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবাদপত্র শিল্পে কর্মরত সাংবাদিক কর্মচারিদের জন্য নবম ওয়েজবোর্ড সম্পর্কিত একটি মিটিং বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ওই মিটিংয়ের পর তা মন্ত্রিপরিষদ বৈঠকে উপস্থাপন করা হবে।

(14)

Exit mobile version