Site icon changetv.press

যাত্রাবাড়ী এলাকায় ডাকাতির চেষ্টাকালে ৫ জন গ্রেফতার

যাত্রাবাড়ী থানা এলাকায় ডাকাতির চেষ্টাকালে ৫ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। গ্রেফতাররা হলেন-  শামিম (২৪), মফিজুল (২৩), সেলিম (২৪), জাহিদ (২০) ও দিদার (১৬)।

গ্রেফতারের সময় তাদের তাদের কাছ থেকে  ডাকাতি কাজে ব্যবহৃত দুটি চাপাতি উদ্ধার করা হয়।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় যাত্রাবাড়ী থানার ধলপুর কমিউনিটি সেন্টার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে।

সূত্র : ডিএমপি নিউজ

(5)

Exit mobile version