Site icon changetv.press

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের ভালুকায় ও নান্দাইলে ৮ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) সকালে এসব দুর্ঘটনা ঘটে।

ভালুকার সড়ক দুর্ঘটনা- ময়মনসিংহের ভালুকায় শনিবার (২২ আগস্ট) সকাল ৯ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসচাপায় প্রাইভেটকারের ৬ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতদের মধ‌্যে তিনজন পুরুষ, দুইজন নারী ও এক শিশু রয়েছে।

ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুদ্দীন এ তথ‌্য নিশ্চিত করেছেন।

নান্দাইলের সড়ক দুর্ঘটনা- শনিবার (২২ আগস্ট) সকাল ৬ টার দিকে নান্দাইলের ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের তসরা নামক স্থানে দুই ট্রাকের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ঘাগড়া গ্রামের মোস্তাকিম ও একই গ্রামের সাইদুল। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। আহতদের ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

(0)

Exit mobile version