Site icon changetv.press

ম্যারাডোনার চির বিদায়ে প্রধানমন্ত্রীর গভীর শোক প্রকাশ

৬০ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন ফুটবল জাদুকর দিয়াগো ম্যারাডোনা। বুধবার (২৫ নভেম্বর) নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। কিংবদন্তির মৃত্যুতে শোকাহত বিশ্ব ক্রীড়াঙ্গন।

দিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার রাতে পাঠানো এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই আর্জেন্টাইন খেলোয়াড় বিশ্বের ফুটবলপ্রেমীদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন এবং যুগে যুগে তার ক্রীড়া নৈপুণ্য ভবিষ্যৎ ফুটবল খেলোয়াড়দের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

প্রধানমন্ত্রী এই ফুটবল মহানায়কের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

(3)

Exit mobile version