Site icon changetv.press

মৌলভীবাজারে আগুনে পুড়ে পাঁচজনের মৃত্যু

মৌলভীবাজার শহরে আগুনে পুড়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে ভবনের নিচ তলার জুতার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে শহরের সাইফুর রহমান রোডের পিংকি সু স্টোরে আগুনের সূত্রপাত হয়।  আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউটিন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা শুরু করে। এরআগে জুতার দোকানে আগুন লাগলে বাসার সবাই আটকে পড়ে। আটকা পড়াদের মধ্যে পাঁচজনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ এবং ফায়ার সার্ভিস।

মৌলভীবাজার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করে যাচ্ছেন। সকাল ৯টায় খবর পেয়ে ঘটনাস্থলে গেলে ফায়ার সার্ভিসের সদস্যরা পাঁচজনের লাশ উদ্ধার করেন। তবে আগুন কিভাবে লাগলো তা এখনো জানা যায়নি।

(8)

Exit mobile version