Site icon changetv.press

মো হাম্মদপুরে ‘পানি রুবেল গ্যাং’-এর ৫ সদস্য গ্রে প্তার

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্র ‘পানি রুবেল গ্যাং’-এর পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
সোমবার (১৪ জুলাই) ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—মো. লায়েছ (২৫), মো. শাহীন ওরফে ‘অটো শাহীন’ (২০), মো. শুভ (১৯), মো. আব্দুল আলিম (২৮) ও মো. মিলন হোসেন (২৮)।
সিটিটিসি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার মোহাম্মদপুরের জহুরি মহল্লা ও বাবর রোড এলাকায় অভিযান চালায় সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপ। অভিযানে চক্রটির পাঁচ সদস্যকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, তারা চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে পথচারীদের ভয় দেখিয়ে ছিনতাই করত। এ বিষয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মোহাম্মদপুরে ‘পানি রুবেল গ্যাং’-এর ৫ সদস্য গ্রে’প্তার

(0)

Exit mobile version