Site icon changetv.press

মেয়ে পুলিশের চাকরি করায় তার চোখ তুলে নিলেন বাবা !

পড়াশুনা শেষ করে পুলিশে চাকরি পেয়েছিল এক নারী। কিন্তু পরিবারের কেউই তাকে সমর্থন করেনি। সবার মতের বিরুদ্ধে চাকরি করতে গিয়েছিলেন ওই নারী। আর ফলাফলস্বরুপ চোখ দুটো হারান তিনি।

ডেইলি মেইল-এর একটি প্রতিবেদন অনুসারে, সম্প্রতি আফগানিস্তানের কাবুলে এ নির্মম ঘটনা ঘটে। ৩৩ বছরের খতেরা। সে স্বপ্ন দেখেছিল নিজের পায়ে দাঁড়ানোর। কিন্তু বাধা বিপত্তি তার পিছু ছাড়ছিলো না। বাড়িতে তার ওপর চলতে থাকে চরম অত্যাচার। কিন্তু সে থামতে চায়নি। নিজের বাবাও তাকে প্রাণে মারার হুমকি দেন।

অবশেষে হাল ছেড়ে থানায় গিয়ে চাকরি ছেড়ে দেন খতেরা। কিন্তু বাড়ি ফেরার পথেই ঘটে যায় অঘটন। মোটরসাইকেলে করে দুই যুবক তার ওপর হামলা করে। হাতে থাকা ধারালো চাকু দিয়ে খতেরার চোখ উপড়ে ফেলে তারা। রাস্তাতেই পড়ে থাকে সে। এরপর যখন খতেরার জ্ঞান ফিরে সে তখন হাসপাতালে এবং দু চোখেই পট্টি বাঁধা।

ডাক্তার জানান, আর কখনোই দেখতে পাবেন না খতেরা। ঘটনার তদন্তে শুরু হলেও, জানা যায়নি কারা এই কাজ করেছে। মনে করা হচ্ছে খতেরার বাবাই হয়তো এই কাজ করিয়েছেন। যেহেতু তিনি মেয়ের এই সিদ্ধান্ত মানতে পারছিলেন না। তাই গুন্ডা লাগিয়ে চোখ উপড়ে নিলেন মেয়ের।

খতেরা জানিয়েছে, আমি যদি একটা বছর পুলিশের হয়ে কাজ করতে পারতাম, তাহলে এই চোখ যাওয়ার কষ্ট আমার থাকত না।

(0)

Exit mobile version