Site icon changetv.press

মেয়েদের পিজা খাওয়ার দৃশ্য টেলিভিশনে সম্প্রচার নিষিদ্ধ করেছে ইরান

মেয়েদের পিজা খাওয়া কিংবা ছেলেদের চা পরিবেশনের দৃশ্য টেলিভিশনে সম্প্রচার নিষিদ্ধ করেছে ইরান। এমনই এক সেন্সরশিপ জারি করেছে দেশটির সরকার। টেলিভিশনের অনুষ্ঠান নির্মাতা ও চিত্রপরিচালকদের এ ব্যাপারে ইতোমধ্যেই সতর্ক করে দেয়া হয়েছে।

নতুন এক নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, অফিসে কোনো নারীকে পুরুষের চা পরিবেশন করা কিংবা নারীর হাতে চামড়ার গ্ল্যাভস- এসব দৃশ্যও টেলিভিশনে সম্প্রচার করা যাবে না।

শিয়া মতাবলম্বী দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রধান আমির হোসেন শামশাদি বলেন, টিভি কিংবা বড় পর্দায় কোনো নারীকে লাল রঙের পানীয় খাওয়া অবস্থায় দেখানো যাবে না। এমনকী স্যান্ডউইচ খাওয়াও দেখানো যাবে না। ঘরোয়া দৃশ্যে নারী-পুরুষ সহাবস্থান অর্থাৎ ফ্রি-মিক্সিংয়ের দৃশ্য দেখানো যাবে না।

তেহরান কর্তৃপক্ষকে ফাঁকি দিয়ে এসব দৃশ্য যাতে না দেখানো হয়, সেই কারণে সম্প্রচারের আগে সরকারি ছাড়পত্র বাধ্যতামূলক করা হয়েছে। ইতোমধ্যে ইরানের কিছু অনলাইন প্ল্যাটফর্মে এ আইন পালনে কড়াকড়ি শুরু হয়েছে।

(0)

Exit mobile version