Site icon changetv.press

মুসলিম দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা তুলে নেবেন বাইডেন !

মার্কিন নির্বাচনে তিনি ডোনাল্ড ট্রাম্পকে বিশাল ব্যবধানে হারিয়েছেন জো বাইডেন। আগামী জানুয়ারিতে তিনি প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করবেন।

বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তিনি ক্ষমতা গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অনুসৃত বেশকিছু নীতি বদলে দেয়ার পরিকল্পনা নিয়েছেন জো বাইডেন। ২০২১ সালের ২০ জানুয়ারি জো বাইডেন আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করবেন। এরপর তিনি ট্রাম্প প্রশাসনের বেশ কিছু নীতি বাতিল করে নির্বাহী আদেশ দেবেন।

এদিকে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, যেসব মুসলিম প্রধান দেশের উপর ডোনাল্ড ট্রাম্প অভিবাসী নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন সেগুলো খুব দ্রুত তিনি বাতিল করবেন। নিষেধাজ্ঞার তালিকায় ছিল ইরান, সিরিয়া, লিবিয়া, সোমালিয়া, ইয়েমেন, ভেনেজুয়েলা, উত্তর কোরিয়া, নাইজেরিয়া এবং মিয়ানমার।

এছাড়া, যে সব কিশোর-তরুণ অবৈধভাবে তাদের স্বপ্ন পূরণের জন্য আমেরিকায় প্রবেশ করেছে তাদেরকে সে দেশে থাকার অনুমতি দেবেন বলে জানিয়েছেন বাইডেন। তিনি এ সংক্রান্ত আইন পুনর্বহাল করতে চাচ্ছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে গেছেন। এ চুক্তিও পুনর্বহাল করতে চান জো বাইডেন। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে ট্রাম্প প্রশাসন বেরিয়ে গেলেও বাইডেন তাতে আবার ফিরে আসবেন বলে জানিয়েছেন।

এদিকে, বাইডেনের কাছে পরাজয় স্বীকার করতে নারাজ প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আইনি পথে নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছেন তিনি। তবে এসব নিয়ে মোটেও মাথা ঘামাচ্ছেন না নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। বাইডেন জানিয়েছেন, তিনি দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ থাকতে চান।

(0)

Exit mobile version