মুসলমানরা নামাজের পরিবর্তে অস্ত্র সংগ্রহের জন্য মসজিদে যায় বলে মন্তব্য করেছেন ভারতের কার্নাটক রাজ্যের বিজেপি নেতা এবং সংসদ সদস্য রেনুকাচারিয়া। সোমবার কার্নাটকে একটি র্যালিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। রেনুকাচারিয়া কার্নাটাকার মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার রাজনৈতিক উপদেষ্টা হিসেবেও দায়িত্বরত আছেন।
ভারতের নাগরিকত্ব আইনের সমর্থন করে ওই র্যালিতে রেনুকাচারিয়া বলেন, মুসলামানরা মসজিদে নামাজের পরিবর্তে অস্ত্র সংগ্রহ করতে যান। সেখানে কিছু বিশ্বাসঘাতক আছেন যারা ফতোয়া লেখেন। আর তারা মসজিদে প্রার্থনার পরিবর্তে অস্ত্র সংগ্রহ করেন। এই জন্য কি আপনাদের মসজিদের প্রয়োজন?।
মুসলমানদের জন্য বরাদ্দ অর্থ হিন্দুদের দিয়ে দেয়া উচিৎ উল্লেখ করে বিজেপির এই আইন প্রণেতা আরো বলেন, মুসলমানদেরকে তাদের নির্ধারিত জায়গায় পাঠিয়ে দেবো এবং দেখাবো রাজনীতি কি।
সুত্রঃইন্ডিয়া টুডে
(13)

