Site icon changetv.press

মুজিবনগরে ভারতীয় নাগরিক আটক

মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। সন্ধ্যা সাড়ে ছয়টায় দিকে অবৈধ অনুপ্রবেশের দায়ে নাসির শেখ (৪৫) নামে এই ভারতীয় নাগরিক আটক করে আনন্দবাস বিজিবির একটি টিম।

নাসির শেখ ভারতের নদীয়া জেলার চাপড়া থানার ব্যম্মনগর গ্রামের মৃত সাত্তার শেখের ছেলে।

আনন্দবাস বিপিও ক্যাম্প সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে নাসির শেখ নামে এক ব্যক্তি বাংলাদেশ সীমান্তে প্রবেশ করায় তাকে আটক করা হয়েছে। নাসির শেখ মাছ শিকার করতে বাংলাদেশের সীমান্তে প্রবেশ করে। এ সময় অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে আটক করা হয়।

চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

মুজিবনগর থানার ওসি মেহেদি রাসেল জানান, অবৈধ অনুপ্রবেশের অপরাধে নাসির শেখ নামে এক ভারতীয় নাগরিককে আটক করে মুজিবনগর থানায় হস্তান্তর করেছে বিজিবি সদস্যরা।  সকালে তার নামে থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।

(0)

Exit mobile version